আর্ন্তজাতিক
শাওমি কোম্পানির রেডমি ফোন বিস্ফোরণে নারীর মৃত্যু
admin
• 12 Sep 2022, 08:37 PM
• পঠিত 0 বার
স্মার্টফোনের ব্যাটারি বিস্ফোরণের ঘটনা আগে ঘটলেও তা এবারের ঘটনার মতো মর্মান্তিক ছিল না। কারণ এবার যে ঘটনাটি ঘটনাটি ঘটেছে তা ভয়ঙ্কর। কারণ এবারের ঘটনায় প্রাণ গেছে এক নারীর।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় এক প্রযুক্তি বিষয়ক ইউটিউবার দাবি করেছে, রেডমি সিক্স-এ স্মার্টফোনের ব্যাটারি বিস্ফোরণের ঘটনায় তার পিসি মারা গেছেন। এই প্রথম ফোনের ব্যাটারি বিস্ফোরণে কারও মৃত্যু হয়েছে বলে অভিযোগ মিললো।
খবরে বলা হয়েছে, এ ঘটনায় মূল কোম্পানি শাওমি প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, বিস্ফোরণের কারণ অনুসন্ধান করা হচ্ছে। ওই ইউটিউবার জানিয়েছেন, ঘুমানোর সময় তার পিসি ফোনটি বালিশের কাছে রেখেছিলেন এবং পরে তা বিস্ফোরিত হয়।
https://twitter.com/Mdtalk16/status/1568274660403605504?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1568274660403605504%7Ctwgr%5Ec4cac5bf71f521894a4a341ef755b93d01a71a46%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.channel24bd.tv%2Finternational%2Farticle%2F121667%2FE0A6B6E0A6BEE0A693E0A6AEE0A6BF-E0A695E0A78BE0A6AEE0A78DE0A6AAE0A6BEE0A6A8E0A6BFE0A6B0-E0A6B0E0A787E0A6A1E0A6AEE0A6BF-E0A6ABE0A78BE0A6A8-E0A6ACE0A6BFE0A6B8E0A78DE0A6ABE0A78BE0A6B0E0A6A3E0A787-E0A6A8E0A6BEE0A6B0E0A780E0A6B0-E0A6AEE0A783E0A6A4E0A78DE0A6AFE0A781
তবে ওই রেডমি সিক্স-এ ফোনটির ব্যাটারি ক্ষতিগ্রস্ত ছিল নাকি ঘটনার সময় চার্জ দেয়া হচ্ছিল তা প্রকাশ করেননি ওই ইউটিউবার। তিনি ব্যাটারি বিস্ফোরণের ঘটনা সম্পর্কে টুইটারে পোস্ট করেন এবং এই ঘটনার ব্যাখ্যা চেয়ে কোম্পানিকে ট্যাগও করেন।
তিনি লেখেন, ‘হাই @রেডমিইন্ডিয়া, @মানুকুমারজৈন, @এস_অনুজ গতকাল রাতে আমার পিসিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তিনি রেডমি সিক্স-এ ব্যবহার করছিলেন এবং ঘুমানোর সময় তিনি ফোনটি বালিশের পাশে রাখেন। কিছুক্ষণ পরেই তার ফোন ফেটে যায়। এটা আমাদের বিশাল ক্ষতি। একটা ব্র্যান্ডের এতটুকু দায়িত্ব থাকা উচিত।’
বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা মৃত নারীর ছবিও শেয়ার করেছেন তিনি। যে তিনটি ফটো শেয়ার করেছেন তার একটিতে দেখা যাচ্ছে রেডমি সিক্স-এ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুড়ে গেছে। সংস্থাটি এখনও আনুষ্ঠানিকভাবে ব্যাটারি বিস্ফোরণের কারণ প্রকাশ করেনি।
এ ঘটনায় শাওমি ইন্ডিয়া সাপোর্ট পেজে উল্লেখ করেছে, ‘শাওমি ইন্ডিয়াতে গ্রাহকের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা এই ধরনের বিষয়গুলিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিই। এই মুহূর্তে, আমাদের টিম ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে এবং ঘটনার কারণ খুঁজছে। আমরা এই দুঃসময়ে পরিবারের পাশে দাঁড়িয়েছি এবং যে কোনো উপায়ে তাদের সহায়তা করার আশা করছি।’
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





