Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শহীদ শেখ জামালের জন্মদিনে আওয়ামী লীগের শ্রদ্ধা

admin • 28 Apr 2023, 09:35 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
শহীদ শেখ জামালের জন্মদিনে আওয়ামী লীগের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ জামালের ৭০তম জন্মদিন উপলক্ষ্যে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ।

 

শুক্রবার (২৮ এপ্রিল) বনানী কবরস্থানে সকাল ৮টা ৫১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দলের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এসএম কামাল হোসেন, অ্যাডভোকেট আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম, কার্যনিবাহী সদস্য আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।

 

এরপর আওয়ামী লীগের অঙ্গসংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ কৃষক লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ পুষ্পস্তবক অর্পণ করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।