Wednesday, 4 November 2026
শিরোনাম
কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
এক্সক্লসিভ

শহীদদের নামে কোরবানি ও মাংস বিতরণ করেছে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
শহীদদের নামে কোরবানি ও মাংস বিতরণ করেছে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স

জুলাই বিপ্লবের বীর শহীদদের স্মরণে ও তাদের আত্মার মাগফিরাত কামনায় জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের পক্ষ থেকে ঈদুল আজহা উপলক্ষে পশু কোরবানি ও মাংস বিতরণ করা হয়েছে।

 

রোববার (৮ জুন) সকালে উত্তরা শহীদ মুগ্ধ মঞ্চে এ আয়োজন করা হয়। এই উদ্যোগের মাধ্যমে কোরবানির মাংস পৌঁছে দেওয়া হয় শহীদ পরিবার ও আহত বিপ্লবীদের ঘরে ঘরে।

জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের উপদেষ্টা প্রকৌশলী তালহা জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটির চেয়ারম্যান শহীদ গোলাম নাফিসের বাবা গোলাম রহমান, শহীদ জাবির ইব্রাহীমের বাবা কবির হোসেন, শহীদ নূরের বাবা আবুল বাশার, শহীদ আহনাফের বাবা নাসির উদ্দিন আহমাদ, শহীদ নাফিসা হোসেন মারওয়ার বাবা আবুল হোসেন, শহীদ রানা তালুকদারের মা রুবি বেগম, শহীদ আসাদুল্লাহর শ্বশুর লষ্কর আলী, জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের নূরে আলম নয়ন, ফয়সাল কবির, রাইসুল রহমান রাতুল, আপ বাংলাদেশের সংগঠক আবু সাইদ নোমান, বুটেক্সিয়ান সোসাইটির সেক্রেটারি প্রকৌশলী আবুল কালাম প্রমুখ।

জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের মুখপাত্র ফানতাসির মাহমুদ বলেন, এই অনুষ্ঠান কেবল স্মরণ নয়, এই কার্যক্রম শহীদ পরিবারের প্রতি আমাদের দায়বদ্ধতার একটি বাস্তব প্রতিফলন। শহীদ ও আহত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর এই ক্ষুদ্র প্রয়াস আগামী দিনেও অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।