Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

শয়তানের পূজা করতে জমায়েত, ইরানে আটক ২৬০

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
শয়তানের পূজা করতে জমায়েত, ইরানে আটক ২৬০

শয়তানের পূজা করার জন্য ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলের একটি এলাকায় জমায়েত হয়েছিলেন প্রায় ৩০০ মানুষ। সেখানে অভিযান চালিয়ে ২৬০ জন শয়তান পূজারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে তিনজন ইউরোপীয়।

ইরানের আধা–সরকারি সংবাদ সংস্থা তাসনিম গতকাল শুক্রবার এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে ১১৫ জন নারী।

এর আগে ইরানের ইসলামী ড্রেস কোড না মানায় বেশ কয়েকজন নারীকে গ্রেপ্তারের জন্য মাঠে নামে নিরাপত্তাবাহিনী। তাদের গ্রেপ্তারের এই অভিযানের সময়ই এসব শয়তানের পূজারির দেখা পায় তারা। ইরানে মদপান ও শয়তানের পূজা নিষিদ্ধ।

গ্রেপ্তারদের বিরুদ্ধে শয়তানের পূজা ছাড়া অন্য কোনো অভিযোগ দেখাতে পারেনি পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে সম্মোহনের ড্রাগস জব্দ করা হয়। তাসনিম নিউজে এ সংক্রান্ত অনেক ছবি প্রকাশ করা হয়েছে, যাতে শয়তানের পূজার বিভিন্ন আলামত দেখা যায়।

এর আগে, ২০০৯ সালে শয়তানের পূজা, মদ ও রক্তপানের অভিযোগে ১০৪ জনকে গ্রেপ্তার করা হয়। আর ২০০৭ সালে একই ধরনের অভিযোগের ভিত্তিতে তেহরান থেকে গ্রেপ্তার হয় ২৩০ জন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।