Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

শনিবার ৮ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

admin • 02 Jun 2023, 10:13 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
শনিবার ৮ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন/অপসারণ কাজের জন্য আগামীকাল (শনিবার) রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (২ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড কোম্পানি লিমিটেড।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন/অপসারণ কাজের জন্য শনিবার (৩ জুন) সকাল ১০টা থেকে সন্ধ্যা ০৬টা পর্যন্ত মোট আট ঘণ্টা মগবাজার, মৌচাক, মালিবাগ রেলগেট পর্যন্ত রেল লাইনের উত্তর পার্শ্বে নয়াটোলা, গাবতলা, গ্রিনওয়ে, পেয়ারাবাগ, মধুবাগ, মগবাজার টিএন্ডডি কলোনি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

 

এ সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।