Tuesday, 3 November 2026
শিরোনাম
মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু আজ, যা যা লাগবে শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: উপদেষ্টা জাহেদ মিরপুরে আন্দোলনকারীদের রাস্তায় না নামতে মাইকিং করছে পুলিশ বিসিবির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড
ক্রিকেট খেলাধুলা

শচীন-গেইলদের ছাড়িয়ে গেলেন রোহিত

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
শচীন-গেইলদের ছাড়িয়ে গেলেন রোহিত

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমে ব্যাট হাতে তাণ্ডব চালান ভারতের অধিনায়ক রোহিত শর্মা। একাধিক রেকর্ড গড়ে ছাড়িয়ে যান শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, ক্রিস গেইলদের মতো ক্রিকেটারকে।

আফানিস্তানের দেওয়া ২৭৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকে ঝড় তোলেন রোহিত। ৩০ বলে অর্ধশতক ও ৬৩ বলে শতক পূর্ণ করেন তিনি।

এতে বিশ্বকাপের সর্বোচ্চ সাত সেঞ্চুরির মালিক বনে যান রোহিত। শচীন যেখানে ৪৪ ইনিংসে ছয় সেঞ্চুরিতে এত দিন শীর্ষে ছিলেন, সেখানে মাত্র ১৯ ইনিংসে সাত শতকের মালিক বনে গেলেন রোহিত।

এই ইনিংস খেলার পথে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ ছক্কার মালিক গেইলকেও ছাড়িয়ে যান ভারতীয় অধিনায়ক। এত দিন ৫৫৩ ছক্কা মেরে এই রেকর্ড নিজের করে রেখেছিলেন ক্যারিবীয় ব্যাটিং দানব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।