Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জাতীয় জেলার খবর

শখে ট্রেনে ওঠে ঢাকায়, ৭ বছর পর ৯৯৯-এর ফোনে উদ্ধার

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
শখে ট্রেনে ওঠে ঢাকায়, ৭ বছর পর ৯৯৯-এর ফোনে উদ্ধার

রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে অঞ্জনা আক্তার (১৮) নামে এক গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ মে) ৯৯৯-এ খবর পেয়ে ওই গৃহকর্মীকে উদ্ধার করে পুলিশ।

অঞ্জনার বরাত দিয়ে ভাটারা থানা পুলিশ জানায়, শিশু বয়সে ভৈরব থেকে শখের বসে ট্রেনে ওঠেছিল অঞ্জনা। ভেবেছিল ট্রেন ঘুরে এসে এখানেই তাকে নামিয়ে দেবে কিন্তু হয়েছিল তার উল্টোটা। ট্রেনটি তাকে নিয়ে যায় ঢাকার কমলাপুর রেলস্টেশনে। ট্রেন থেকে নেমে সে মন খারাপ করে স্টেশনেই বসেছিল। অপরিচিত একজন তাকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে শর্মী নামের নারীর কাছে বিক্রি করে দেয়। এরপর সেই নারীর রান্না ঘরেই সাত বছর কেটে গেছে অঞ্জনার।

পুলিশ আরও জানায়, আমরা জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকের একটি বাসা থেকে ওই গৃহকর্মীকে উদ্ধার করি। প্রথমে পুলিশ যাওয়ার পর ওই গৃহকর্ত্রী তার বাসায় কোন কাজের মেয়ে নেই বলে আমাদের জানিয়েছিলেন। অবশেষে আমরা ওই মেয়েকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। ওই মেয়েটিকে রান্না ঘরে রেখে দীর্ঘদিন ধরে শারীরিকভাবে নির্যাতন করা হত। মেয়েটির শরীরে এখনো আঘাতের চিহ্ন রয়েছে। আমরা একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মাধ্যমে তাকে উদ্ধার করতে সক্ষম হই।

বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, অঞ্জনা আক্তার বর্তমানে ভাটারা থানা পুলিশের হেফাজতে আছে। আমরা তার পরিবারের লোকজনদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। তারা মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে থানায় এসেছে।

তিনি আরও জানান, অঞ্জনা যে বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন তাদেরকে থানায় ডাকা হয়েছে। বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে বিস্তারিত পরে জানানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।