Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪

admin • 09 Feb 2023, 07:02 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪

এবার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৫। এতে চারজন নিহিত হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) পাপুয়া প্রদেশে এ ভূমিকম্প আঘাত হানে।

 

ইন্দোনেশিয়ার আবহাওয়া অফিস জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ২৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। জয়পুরা থেকে ১ কিলোমিটার দূরে মাটির ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি।

 

মাঝারি এ ভূমিকম্পের কম্পনে পাপুয়ার জয়পুরায় অবস্থিত একটি ভাসমান রেস্তোরাঁ ধসে পড়ে। এর ভেতরে আটকা পড়া চার নারীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এ তথ্যটি নিশ্চিত করেছেন।

এ ছাড়া ভূমিকম্পের আঘাতে জয়পুরার একটি শপিং মল ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানেও কয়েকজন আহত হয়েছেন।

 

এর আগে, সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প এবং পরে আরও অনেকগুলো আফটারশক হয়।

 

এর তিন দিনের মাথায় ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে এ প্রাণহানি ঘটে। তুরস্ক ও সিরিয়ায় এখন পর্যন্ত ১৭ হাজারের বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।