Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ জাতীয়

ল্যান্ডবেইজড এলএনজি টার্মিনাল করার উদ্যোগ নেওয়া হয়েছে

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ল্যান্ডবেইজড এলএনজি টার্মিনাল করার উদ্যোগ নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ল্যান্ডবেইজড এলএনজি টার্মিনাল করার উদ্যোগ নিয়েছি। এটা যথেষ্ট ব্যয় সাপেক্ষ, সময় সাপেক্ষ।

 

সোমবার (১৫ মে) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সদ্য সমাপ্ত জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

ঘূর্ণিঝড় মোখার প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে দুর্বলতা ছিল। ঝড় আসছে খালেদা জিয়া জানেন না। তিনি ঘুমাচ্ছেন। এদিকে সব ভেসে শেষ। কিন্তু আমরা সবার আগে রিলিফ পৌঁছে দিয়েছি। বিএনপি সরকারের পক্ষ থেকে কেউ যায়নি। তারপর পার্লামেন্টে যখন কথা তুললাম তখন খালেদা জিয়া বলেছিল যত মানুষ মরার কথা ছিল তত মানুষ মরে নাই। দুর্বলতা সেখানে। আওয়ামী লীগ সরকারের আমলে কোনো দুর্বলতা নেই। আমরা আগাম ব্যবস্থা নিয়েছি।

 

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার আঘাতে জানমালের ক্ষয়ক্ষতি থেকে রক্ষার জন্য আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছিলাম জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি নিজে সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছি, বিভিন্ন নির্দেশনা দিয়েছি।

 

তিনি বলেন, আমরা উপকূলীয় ১৩টি জেলায় ৭ হাজার ৪০টি আশ্রয়কেন্দ্র খুলেছিলাম। আশ্রয়কেন্দ্রগুলোতে সাড়ে ৭ লাখেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছিল। ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত পুর্নবাসন কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়।

সুত্র: বাসস 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।