Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

লোকসানের মুখে বন্ধ হলো উত্তরা এক্সপ্রেস ট্রেন

admin • 22 Dec 2023, 09:23 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
লোকসানের মুখে বন্ধ হলো উত্তরা এক্সপ্রেস ট্রেন

দিনাজপুরের পার্বতীপুর থেকে রাজশাহী রুটের উত্তরা এক্সপ্রেস মেইল ট্রেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। লোকসানের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।

 

যার ফলে আজ শুক্রবার থেকে এই ট্রেনটি আর চলাচল করবে না।

অসীম কুমার তালুকদার জানান, আজ থেকেই বন্ধ থাকবে উত্তরা মেইল ট্রেনটি। এ ট্রেন থেকে তেমন কোন আয় না আসায় লোকসান গুনতে হচ্ছে রেলওয়েকে। রাতেই ট্রেনগুলো অনেকটাই ফাঁকা থাকে। ফলে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

তবে কোনো নাশকতার শঙ্কায় এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা এই প্রশ্নের কোনো উত্তর দেননি এই মহাব্যবস্থাপক। তিনি জানান, উত্তরা মেইল ট্রেনের ইঞ্জিন ও লোকবল আন্তঃনগর ট্রেনে ব্যবহার করা হবে।

 

জানা গেছে, শুধু উত্তরা মেইল ট্রেন নয়, আরও কয়েকটি ট্রেনের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এর আগে, কর্মী স্বল্পতার কারণে চলতি বছরের জুলাইয়ে উত্তরা এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।