Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশি যুবকের মৃত্যু

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশি যুবকের মৃত্যু

লেবাননে ইহুদিবাদী দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ নিজাম উদ্দিন, বয়স ৩২ বছর। শনিবার স্থানীয় সময় বিকেলে একটি আবাসিক ভবনে সতর্কবার্তা ছাড়াই ইসরায়েল হামলা চালালে তার মৃত্যু হয়। লেবাননে ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর এই প্রথম কোনো বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিজামের বাবার নাম মোহাম্মদ আবদুল কুদ্দুস। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খারেরা এলাকার বাসিন্দা।

লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সূত্র জানায়, শনিবার বিকেলে বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে বিমান হামলায় আক্রান্ত হয়ে ঘটনাস্থলে নিজামের মৃত্যু হয়। বর্তমানে মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে আছে।

নিজাম ১২ বছর আগে জীবিকার সন্ধানে লেবাননে এসেছিলেন। মিজানের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তার মরদেহ দেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে।

বৈরুতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ আনোয়ার হোসেন তার মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয় সময় বিকেলে তিনি একটি কফি শপে অপেক্ষা করছিলেন।

দূতাবাস কর্তৃপক্ষের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান রেমিট্যান্সযোদ্ধা মরহুম মোহাম্মদ নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার বিদেহ আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।