Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

লেবাননে আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৬

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
লেবাননে আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৬

লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতাইয়ে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ৬ জন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। শনিবার (১৭ আগস্ট) এ তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্যমন্ত্রণালয়। খবর রয়টার্স

ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে ক্ষেপণাস্ত্র হামলার পর এ অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। যদিও ওই হামলায় হিজবুল্লাহকে দায়ী করে ইসরায়েল। তবে হিজবুল্লাহ’র পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি অস্বীকার করা হয়।

অন্যদিকে কিছুদিন আগে বৈরুতের শহরতলীকে হামলা চালিয়ে হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যা করে ইসরায়েল। সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যের এ অঞ্চলে পরিস্থিতি খুবই ঘোলাটে।

এছাড়া ইরানের রাজধানী তেহেরানে এক গুপ্ত হামলায় হামাসের প্রধান ইসমাঈল হানিয়া নিহত হয়। তার নিহতের ঘটনায় ইরান ইসরায়েলকে দায়ী করেছে। তবে ইসরায়েল এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। এ ঘটনার পর থেকেই ইরান ইসরায়েলে হামলার হুমকি দিয়ে আসছে এবং কমান্ডার নিহতের ঘটনায় হিজবুল্লাহর পক্ষ থেকেই হামলার হুমকি দেয়া হয়েছে।

-রয়টার্স
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।