Wednesday, 4 November 2026
শিরোনাম
নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
এক্সক্লসিভ

লিওনেল মেসিকে নিজেদের দলে চাইলেন ব্রাজিলের প্রেসিডেন্ট!

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
লিওনেল মেসিকে নিজেদের দলে চাইলেন ব্রাজিলের প্রেসিডেন্ট!

বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক সূচনায় দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের মুখে পড়ে রসিকতা করেছেন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে ব্রাজিল দলে চাওয়ার কথা বলে মজা করেছেন তিনি।

 

বুধবার সাংবাদিকরা বিশ্বকাপে ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করলে হাসতে হাসতে লুলা বলেন, ‘আমি ভাবছিলাম, ব্রাজিলের হয়ে খেলানোর জন্য মেসিকে দলে ভেড়ানো যায় কি না।’

 
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। ম্যাচটিতে ব্রাজিলের খেলার বেশ কিছু দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। অন্যদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা দুর্দান্ত সূচনা করেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আলজেরিয়ার বিপক্ষে ৩ গোল করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন মেসি।

তবে মরক্কোর বিপক্ষে ড্রকে খুব বড় সমস্যা হিসেবে দেখছেন না লুলা। তার মতে, গ্রুপপর্বে ব্রাজিলের সবচেয়ে কঠিন প্রতিপক্ষই ছিল মরক্কো, ‘অনেকে বলে, যখনই ব্রাজিলকে নিয়ে বেশি সন্দেহ তৈরি হয়, তখনই তারা বিশ্বকাপ জিতে যায়। দেখা যাক কী হয়।’

উল্লেখ্য, শনিবার সকালে হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ব্রাজিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।