Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

লালমনিরহাট পৌরসভায় ২৩ কোটি টাকার বাজেট ঘোষণা

admin • 17 Jun 2023, 09:05 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
লালমনিরহাট পৌরসভায় ২৩ কোটি টাকার বাজেট ঘোষণা

লালমনিরহাট পৌরসভায় ২০২৩-২৪ অর্থবছরে ২৩ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এতে বাজেট বাস্তবায়নে রাজস্ব আয় ধরা হয়েছে ৯ কোটি ৭৭ লাখ ১৮ হাজার ২৪৮ টাকা এবং পানি সরবরাহ ও উন্নয়ন (প্রকল্পসহ) আয় ধরা হয়েছে ১৩ কোটি ৯৪ লাখ ৮৭ হাজার ২৯৬ টাকা।

 

শনিবার (১৭ জুন) সকাল ১১টার দিকে পৌর মেয়র রেজাউল করিম স্বপন পৌরসভা হল রুমে আনুষ্ঠানিকভাবে বাজেটের আয়-ব্যয় ও বিভিন্ন উন্নয়নের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপন বলেন, ‘সব শ্রেণিপেশার নাগরিকদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ নিয়ে পৌরসভাকে পরিচ্ছন্ন, সবুজ, স্বনির্ভর ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে আমরা সর্বাত্মক কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’

 

বাজেট ঘোষণা ও মতবিনিময় সভায় পৌর নির্বাহী কর্মকর্তা হাসানুজ্জামান বসুনীয়া, নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলী, ওয়ার্ড কাউন্সিলরগণ, পৌরসভার কর্মকর্তা কর্মচারীসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।