Wednesday, 4 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

লাভাস্রোত ঢুকছে লোকালয়ে, আইসল্যান্ডে জরুরি অবস্থা জারি

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
লাভাস্রোত ঢুকছে লোকালয়ে, আইসল্যান্ডে জরুরি অবস্থা জারি

আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেকজেনেস উপদ্বীপে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত রোববার ভোরে নতুন করে শুরু হয়। আজও দ্বিতীয় দিনের মতো লাভা বের হচ্ছে। এরই মধ্যে লাভা ছড়িয়ে পড়েছে গ্রিন্দেভিক শহরে। বিচ্ছিন্ন হয়ে গেছে শহরটির প্রধান সড়ক। সর্বোচ্চ সতর্কতামূলক জরুরি অবস্থা জারি করা হয়েছে দেশটিতে।

 

এরই মধ্যে লাভা ছড়িয়ে পড়ায় শহরটির কয়েকটি বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে, এর আগেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় শহরের সব বাসিন্দাকে।

 

রোববার সকালে উপদ্বীপের পাশের শহর গ্রিন্দেভিক থেকে এক কিলোমিটার দূরে প্রথম ফাটল দেখা দেয়। দ্বিতীয় ফাটল সৃষ্টি হয় রোববার দুপুরে, যেটি গ্রিন্দেভিক থেকে মাত্র ৩২০ ফুট দূরে। এই ফাটল থেকেই লাভা ঢুকতে থাকে শহরটির ভেতরে।

 

লাভা ছড়িয়ে পড়ায় বিচ্ছিন্ন হয়ে পড়ে গ্রিন্দেভিক শহরের প্রধান সড়ক। বিভিন্ন অলিগলিতে লাভা ঢুকে পড়ায় আগুন ধরে যায় কয়েকটি বাড়িতে। তবে, আগেই শহরের সব বাসিন্দাকে সরিয়ে নেয়ায় কেউ হতাহত হয়নি।

 

অগ্ন্যুৎপাত মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আইসল্যান্ডের প্রেসিডেন্ট গুডনি জোহানেসন। এ সময় দ্রুতই পরিস্থিতি ঠিক হয়ে যাবে বলে আশা জানান তিনি।

 

আইসল্যান্ডে সর্বোচ্চ সতর্কতামূলক জরুরি অবস্থা জারি করা হয়েছে। মানুষ, সম্প্রদায়, সম্পত্তি বা পরিবেশের ক্ষতির আশঙ্কা থাকলে দেশটিতে এই সতর্কতা জারি করা হয়।

 

এক মাসের কম সময়ের মধ্যে রেকজেনেস আগ্নেয়গিরিতে নতুন করে অগ্ন্যুৎপাত ঘটল। এর আগে, ১৮ ডিসেম্বর বেশ কয়েকবার ভূমিকম্পের পর ওই অঞ্চলে অগ্ন্যুৎপাত হয়। যদিও নভেম্বরেই আগাম সতর্কতা হিসেবে সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়।

 

ইউরেশিয়ান ও নর্থ আমেরিকার টেকটোনিক প্লেটের মাঝ বরাবর অবস্থিত আইসল্যান্ড। এই দুটি প্লেট বিপরীত দিকে নড়াচড়া করায় সেখানে প্রায়ই ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।