Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
এক্সক্লসিভ জাতীয়

লন্ডন থেকে এসে সিলেটের নগরপিতা আনোয়ারুজ্জামান

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
লন্ডন থেকে এসে সিলেটের নগরপিতা আনোয়ারুজ্জামান

লন্ডন থেকে এসে সিলেট সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দলের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। বুধবার (২১ জুন) দিনভর ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৭টায় বেসরকারিভাবে ঘোষিত ফলাফল থেকে এই তথ্য জানা গেছে।

সিলেট সিটি করপোরেশনের ১৯০ কেন্দ্রের সবকটি থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে ১ লাখ ১৮ হাজার ৬১৪ ভোট পেয়ে নির্বাচিত হন নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৫০ হাজার ৩২১ ভোট।

সিলেট সিটি করপোরেশনের এই নির্বাচনে মোট ভোট পড়েছে ৪৬ শতাংশ। তবে অধিকাংশ কেন্দ্র থেকে লাঙ্গল প্রতীকের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করে নির্বাচন প্রত্যাখ্যান করেছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল। এদিন সকাল সাড়ে ৯টার দিকে নগরীর আনন্দ নিকেতন স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর এই অভিযোগ করেন তিনি।

সিলেটের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্র অনুযায়ী, নগরের ৪২টি ওয়ার্ডে মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এখানে মেয়র পদে ৮ জন এবং সাধারণ ও সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে ৩৬০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৯০টি কেন্দ্রে মোট ভোটকক্ষ ১ হাজার ৩৬৪টি। এর মধ্যে ১৩২টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করেছিল আইনশৃঙ্খলা বাহিনী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।