Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

লটারিভিত্তিক ভর্তি চালুর পর স্কুলগুলোর শিক্ষার মান কমেছে: এমপি মামুন

admin • 09 Aug 2026, 11:32 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
লটারিভিত্তিক ভর্তি চালুর পর স্কুলগুলোর শিক্ষার মান কমেছে: এমপি মামুন

জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, লটারিভিত্তিক ভর্তি পদ্ধতি চালুর পর দেশের জেলা স্কুলগুলোর শিক্ষার মান আগের তুলনায় কমে গেছে। বর্তমান সরকার এ পদ্ধতি বাতিলের যে উদ্যোগ নিয়েছে, তা শিক্ষার মানোন্নয়নের জন্য ইতিবাচক সিদ্ধান্ত বলে তিনি মনে করেন।

 
শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় জামালপুর শহরের ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে ইংরেজি দৈনিক 'দ্য ডেইলি ফ্রন্ট নিউজ'-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমপি মামুন বলেন, একসময় জামালপুরের প্রায় প্রতিটি শিক্ষার্থী ও অভিভাবকের স্বপ্ন ছিল জেলা স্কুল ও জেলা গার্লস স্কুলে পড়ার। এসব প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম করত। কিন্তু লটারিভিত্তিক ভর্তি পদ্ধতি চালুর পর সেই প্রতিযোগিতামূলক পরিবেশ অনেকটাই হারিয়ে গেছে।  
তিনি বলেন, বর্তমান সরকার লটারি পদ্ধতি বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে, আমি এটিকে সঠিক পদক্ষেপ মনে করি। কারণ এই পদ্ধতির ফলে জেলা স্কুলগুলোর যে ঐতিহ্য, স্বকীয়তা ও শিক্ষার মান ছিল, তা অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভর্তি পরীক্ষাভিত্তিক ব্যবস্থার প্রসঙ্গ তুলে তিনি বলেন, আগে মেধার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হতো। হয়তো একজন শিক্ষার্থী ৮০ নম্বর পেয়ে ভর্তি হয়েছে, আরেকজন ৭৯ নম্বর পেয়েও সুযোগ পায়নি। কিন্তু তাদের সক্ষমতার মধ্যে খুব বেশি পার্থক্য ছিল না। তারপরও ভর্তি পরীক্ষার মাধ্যমে একটি মানসম্মত ও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হতো, যা শিক্ষার্থীদের উন্নত শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যেত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।