Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয় সারা দেশ

লকডাউন: কুমারখালীতে কঠোর অবস্থানে পুলিশ ও উপজেলা প্রশাসন

admin • 04 Jul 2021, 07:45 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
লিপু খন্দকার ঃ
করোনা (কোভিড-১৯) সংক্রমণ রোধে সরকারের জারি করা সাত দিনের কঠোর বিধিনিষেধের (লকডাউন) চতুর্থ দিন আজ। কুষ্টিয়ার কুমারখালীতে লকডাউন কার্যকরে মাঠে রয়েছেন উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী। বিধিনিষেধ মানাতে পুলিশের পক্ষ থেকে উপজেলার পৌরসভা ও ১১ টি ইউনিয়নে চলছে মাইকিং।
সকাল থেকেই সরকারী নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখা ও মাস্ক ব্যবহার না করার অপরাধে শহর ও শহর তলীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না তাসনীম মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় ৭ টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে থানা পুলিশ বিভিন্ন এলাকায় পেট্রোল অভিযান চালান লকডাউন কার্যকর করতে। থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান পুলিশ সুপার খাইরুল আলমের নির্দেশে মানুষকে সচেতন করতে পৌরসভা সহ ১১ টি ইউনিয়নে মাইকিং করা হচ্ছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।