Thursday, 5 November 2026
শিরোনাম
কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫
এক্সক্লসিভ জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে গোলাগুলি, আরসা কমান্ডার নিহত

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে গোলাগুলি, আরসা কমান্ডার নিহত

কক্সবাজারের উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসী গোষ্ঠী এবং পুলিশের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে আরসার শীর্ষ সন্ত্রাসী কমান্ডার হুসেন মাঝি নিহত হয়েছেন।

আজ সোমবার সকাল ৬ টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী। তিনি জানান, এপিবিএন পুলিশের সঙ্গে আরসা সন্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত মহাপরিদর্শক (এডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ জানান, পুলিশের সঙ্গে গোলাগুলিতে একাধিক হত্যা মামলার আসামি হুসেন মাঝি নিহত হন। এসময় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি, ওয়াকিটকি, মোবাইল, একাধিক মোবাইলের সিম উদ্ধার করা হয়।

অন্যান্য সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।