Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, ৩ শিশু গুলিবিদ্ধ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, ৩ শিশু গুলিবিদ্ধ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলিতে তিন রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়েছে। সোমবার (৮ মে) দুপুর ১টার দিকে উখিয়া ১৯নং ক্যাম্পে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শিশুদের উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নেওয়া হয়েছে।

 

গুলিবিদ্ধ শিশুরা হলো- ওমর ফারুক (৬), জসিম (৭) ও কলিমুল্লা (১০)।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষ এবং গুলি বিনিময় হয়েছে। এতে তিন শিশু গুলিবিদ্ধ হয়েছে। গোলাগুলিতে অংশ নেওয়া গ্রুপ দুটি ‘আরসা’ এবং ‘আরএসও’ নামে পরিচিত।

 

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনাস্থলে আমাদের টিম গেছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ সাঁড়াশি অভিযান চালাচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।