Tuesday, 3 November 2026
শিরোনাম
দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার
জাতীয়

রোহিঙ্গা ইস্যু সমাধানে মিয়ানমারের উপর চাপ বাড়ানো প্রয়োজন : ব্রিটিশ হাইকমিশনার

• • পঠিত 17 বার
শেয়ার করুন:
রোহিঙ্গা ইস্যু সমাধানে মিয়ানমারের উপর চাপ বাড়ানো প্রয়োজন : ব্রিটিশ হাইকমিশনার
রোহিঙ্গা ইস্যু সমাধানে মিয়ানমারের ওপর ব্রিটিশ সরকারের পাশাপাশি বিভিন্ন দেশের চাপ বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ব্রিটিশ হাইকমিশনার বলেন, আজ বৃহস্পতিবার ছিল রোহিঙ্গা ট্রাজেডির পঞ্চম বর্ষপূর্তি। রোহিঙ্গারা অনেক ভাগ্যবান, যখন লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসেছিল, তখন এদেশের সরকার তাদের জায়গা দিয়েছে।   রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, এটি খুব সহজ নয়, এত তাড়াতাড়ি বিষয়টির সমাধান হবে না। এজন্য আমাদের সঙ্গে অন্যান্য দেশেরও হস্তক্ষেপ প্রয়োজন।   ব্রিটিশ হাইকমিশনার বলেন, রোহিঙ্গারা যদি চান, তবে তাদের নিরাপদে দেশে ফেরত পাঠাতে সব ধরনের সহায়তা করা হবে। যখনই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবো, তখনই তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।   রবার্ট চ্যাটারটন বলেন, তারা যদি এদেশেই থাকতে চান, তাহলে স্বেচ্ছাসেবীর মাধ্যমে ক্যাম্পে অবশ্যই তাদের স্বাভাবিক জীবনমানসহ শিশুদের লেখাপড়া ও সার্বিক বিষয় নিশ্চিত করা হবে।   দুই দিনের সফরে চাঁদপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন তিনি। এ সময় চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ইউএনডিপির ডেপুটি আবাসিক প্রতিনিধি বেন গুয়েন, এলজিডির যুগ্ম সচিব মো. মাসুম পাটওয়ারীসহ চাঁদপুর পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।