Thursday, 3 September 2026
শিরোনাম
জবস্

রেলে বিশাল নিয়োগ, পদ ৫৫১

admin • 18 Jan 2024, 04:25 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রেলে বিশাল নিয়োগ, পদ ৫৫১

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। মন্ত্রণালয়টি ২ ক্যাটাগরির পদে মোট ৫৫১ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আজ বৃহস্পতিবার থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

১. পদের নাম: সহকারী স্টেশন মাস্টার পদসংখ্যা: ৪১৭ বেতন স্কেল: ৯৭০০–২৩৪৯০ টাকা (গ্রেড–১৫) আবেদনের যোগ্যতা: স্নাতক ডিগ্রি থাকতে হবে।

২. পদের নাম: সহকারী লোকোমোটিভ মাস্টার পদসংখ্যা: ১৩৪ বেতন স্কেল: ৯০০০–২১৮০০ টাকা (গ্রেড–১৭) আবেদনের যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস হতে হবে।

যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: ২ নম্বর পদে পাবনা, লালমনিরহাট, নীলফামারী এবং কুষ্টিয়া জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ১৮–৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন ফি: ১ নম্বর পদের জন্য ২২৩ টাকা এবং ২ নম্বর পদের জন্য ১১২ টাকা টেলিটকের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা: আগামী ১৮ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত আবেদন করা যাবে।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।