Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জাতীয়

রেললাইনে পাহারা বসানোর নির্দেশ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
রেললাইনে পাহারা বসানোর নির্দেশ

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নিরাপদ ট্রেন পরিচালনার জন্য রেললাইনে প্রতি ঘণ্টা পেট্রোলিং এবং রাতে নিবিড় পাহারার ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। পেট্রোলিং এর জন্য মোটর ট্রলি ও লোকাল ট্রেনের ইঞ্জিনের ব্যবস্থা করার পরামর্শ দেয়া হয়েছে।

 

গেলো বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকীর স্বাক্ষর করা এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

 

নির্দেশনায় বলা হয়, ঝুঁকিপূর্ণ এলাকায় রেলওয়ে ট্র্যাকগুলো ওয়েম্যান, আরএনবি ও আনসার সদস্যদের মাধ্যমে দিনে এবং রাতে সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা গ্রহণ করতে হবে। যাতে প্রতি এক ঘণ্টায় সর্বনিম্ন একবার করে পেট্রোলিং করা হয়।

 

এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগের জন্য প্রতিটি কন্ট্রোল অফিসে কর্তব্যরত ওয়েম্যান, আরএনবি ও আনসার স্টাফদের মোবাইল নম্বর সংরক্ষণ করতে হবে।

   

উল্লেখ্য, গেলো ১৩ ডিসেম্বরে গাজিপুরের ভাওয়ালে রেললাইন তুলে ফেলে দুর্বৃত্তরা। এতে ট্রেন দুর্ঘটনায় একজন নিহত হন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।