Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

রেলওয়ে কর্মচারীর কামড়ে সাপের মৃত্যু

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
রেলওয়ে কর্মচারীর কামড়ে সাপের মৃত্যু

সাপের কামড়ে মানুষের প্রাণ হারানোর ঘটনা শুনা গেলেও এবার সামনে এসেছে বিপরীত ঘটনা। মানুষের কামড়ে মৃত্যু হয়েছে এক সাপের। আশ্চর্যজনক এমন ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যে। শুক্রবার (৫ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে।

 

সংবাদমাধ্যমটি বলছে, সন্তোষ লোহার নামের ৩৫ বছর বয়সী ভারতীয় রেলওয়ের কর্মচারীর মঙ্গলবার (২ জুলাই) রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেলেন। এ সময় তাকে একটি সাপ কামড় দেয়। তবে গভীর রাতে সাপের কামড় খেয়ে কি করবেন বুঝতে না পেরে, সাপটিকেই ধরে দু’বার কামড়ে দেন লোহার।

 

স্থানীয় সংবাদমাধ্যমকে সন্তোষ জানান, তখন হঠাৎ একটি প্রচলিত লোককাহিনীর কথা মনে পড়ে তার। সেটা হলো- কামড় দেয়া সাপকে পাল্টা কামড় দিয়ে বিষের ক্ষতিকর প্রভাব নষ্ট করা সম্ভব। এ ঘটনার পর লোহারকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান তার সহকর্মীরা।

 

সেখানে ডা. সতীশ চন্দ্র সিনহা তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেন। পরে দ্রুতই সুস্থ হয়ে ওঠেন সন্তোষ। শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় পরদিন সকালে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়। তবে মৃত্যু হয়েছে সাপটির। সন্তোষ লোহারের ক্ষেত্রে প্রচলিত লোককাহিনী সত্যি হয়েছে বলে মনে করছেন অনেকে।

সূত্র:টাইমস অব ইন্ডিয়া
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।