Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ জাতীয়

রূপপুর প্রকল্পের গাড়িচালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
রূপপুর প্রকল্পের গাড়িচালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গাড়িচালক সম্রাট হোসেন হত্যা মামলার প্রধান আসামি মো. আব্দুল মমিনকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

 

র‌্যাব-১২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১২ এর একটি দল ঢাকার হাতিরঝিল থানা এলাকার বাংলামোটর থেকে গতকাল রোববার রাতে মমিনকে গ্রেপ্তার করে।

 

আজ সোমবার মমিনকে ঈশ্বরদী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার বাঁশেরবাদাদের বাসিন্দা।

 

র‌্যাব-১২ এর সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পূর্ব শত্রুতার কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ধারণা করা হচ্ছে।

 

নিখোঁজের ২ দিন পর গত শনিবার পাবনা-কুষ্টিয়া সীমান্তবর্তী শিলাইদহ ঘাট এলাকা থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান নিকিমতের গাড়িচালক সম্রাট হোসেনের (২৯) মরদেহ উদ্ধার করে কুষ্টিয়ার কুমারখালী থানা পুলিশ।

 

এ ঘটনায় সম্রাটের বাবা আবু বক্কার গ্রেপ্তার মমিন ও তার স্ত্রী সীমা খাতুনসহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে ঈশ্বরদী থানায় হত্যা মামলা করেন। রোববার সীমা খাতুনকে গ্রেপ্তার করে ২ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার দ্য ডেইলি মিরর অব বাংলাদেশকে বলেন, 'সীমা খাতুনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। পুলিশ সব তথ্য যাচাইবাছাই করছে।'

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।