Wednesday, 4 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

রূপগঞ্জে গার্মেন্টস কারখানায় বিস্ফোরণ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
রূপগঞ্জে গার্মেন্টস কারখানায় বিস্ফোরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকার অন্তিম নিটিং এন্ড গার্মেন্টস কারখানার সাত তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় ভবনটির সাত তলায় সুইং সেকশন ফিনিসিং সেকশনে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

 

শুক্রবার (৩ মার্চ) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

 

প্রত্যক্ষদর্শী ও কারখানার শ্রমিকরা জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। সেজন্য কারখানা কোনো শ্রমিক ছিল না। সকাল ৯টার দিকে ভবনটির সাত তলায় সুইং সেকশনে প্রথমে বিকট শব্দ হয়ে ভবনটির চারদিকে দেয়াল ভেঙ্গে নিচে পড়ে যায়। সাথে সেখানে আগুন লেগে যায়। অল্প সময়ের মধ্যে আগুন সুইং সেকশন থেকে ফিনিশিং সেকশনে ছড়িয়ে পড়ে।

 

এসময় কারখানার নিচে থাকার শ্রমিক কর্মচারী ও আশপাশের লোকজন কারখানার মধ্যে থাকা অগ্নিনির্বাপক যন্ত্রের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা চালায়।

 

পরে খবর পেয়ে সোনারগাঁ ও ডেমরা ফায়ার সার্ভিসের চার ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কারখানার ভিতরে থাকার কাপড়, মেশিনারিজ সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

 

এদিকে বিস্ফোরণের ফলে কারখানার পাশে একটি স-মিলও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করলেও, কিভাবে আগুনের সূত্রপাত ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা প্রাথমিকভাবে জানাতে পারেননি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।