Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রূপগঞ্জে গাউছিয়া কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকান্ড

admin • 24 Mar 2024, 05:39 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রূপগঞ্জে গাউছিয়া কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকান্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়ার একটি কাঁচাবাজারে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

শনিবার (২৩ মার্চ) দিবাগত ভোর ৪টার দিকে এই আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংবাদ পেয়ে ১৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের আড়াইহাজার, কাঞ্চন নদী, ডেমরা ও পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সর্বশেষ ভোর ৫টা পর্যন্ত আগুন জ্বলছিল। আগুনে এখনো হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণও জানা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।