Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রুমিন ফারহানার সভা মঞ্চের পাশে মিলল ৩ ককটেল

admin • 27 Feb 2025, 09:17 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রুমিন ফারহানার সভা মঞ্চের পাশে মিলল ৩ ককটেল

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিএনপির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার সভাস্থলের পেছন থেকে ৩টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল বৃহস্পতিবার বিকেলে এই সভার আয়োজন করে।

সভায় বিএনপির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও আগামী সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল–আশুগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী ব্যরিস্টার রুমিন ফারহানাকে প্রধান অতিথি করা হয়েছে। এদিকে একই দিনে একই মাঠে পাল্টা সভা করার ঘোষণা দেয় আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজের সমর্থকরা।

একই সময়ে বিএনপির দুই গ্রুপের সভা আহ্বানে উত্তেজনা দেখা দেয়। এরইমধ্যে আজ সকালে রুমিন ফারহানার সভাস্থল আড়াইসিধা কাদির ভূঁইয়া উচ্চ বিদ্যালয় মাঠে নির্মাণাধীন সভা মঞ্চের পেছন থেকে অবিস্ফোরিত তিনটি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ।

রুমিন ফারহানার সভার জন্য গত ১০ ফেব্রুয়ারি আবেদন করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল বিপ্লব। এই আবেদনের ১০ দিন পরে একই দিনে ও একই স্থানে আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়ন বিএনপির কর্মী সভা আহ্বান করে ২০ ফেব্রুয়ারি আরেকটি আবেদন করেন আড়াইসিধা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. বাদল মিয়া। গতকাল বুধবার রাতে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা রুমিন ফারহানার সভা মঞ্চ তৈরির কাজে বাধা দেয়।

এ বিষয়ে আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তকিম পাটোয়ারি বলেন, ‘আড়াইসিধা স্কুলের সামনে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল পড়ে থাকার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসি। ইতোমধ্যে সেনা সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। রুমিন ফারহানার সভাকে কেন্দ্র করে কেউ আতঙ্ক সৃষ্টি করার জন্য কেউ এই কাজ করেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।