Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

রিলস বানাতে গিয়ে লাখ টাকার আংটি খোয়ালেন নারী

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
রিলস বানাতে গিয়ে লাখ টাকার আংটি খোয়ালেন নারী

ভারতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উত্তাপের মধ্যেই ঘটেছে এক অদ্ভুত ঘটনা। খেলা দেখতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য রিলস ভিডিও বানাতে গিয়ে প্রায় লাখ টাকার আংটি হারিয়েছেন এক নারী সমর্থক।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত ১১ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংসের ম্যাচ চলাকালে এই ঘটনা ঘটে। চন্ডিগড়ের মুলানপুর স্টেডিয়ামে উপস্থিত মধু প্রিয়া নামের ওই নারী একটি ট্রেন্ডিং রিলস ভিডিও বানাতে গিয়ে বিপাকে পড়েন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচলিত এক ট্রেন্ড অনুসারে, ভিডিও ধারণের সময় আংটি আকাশে ছুঁড়ে দেওয়ার অভিনয় করা হয়। কিন্তু মজার ভিডিও বানাতে গিয়ে সত্যিই হাত ফসকে আংটিটি পড়ে যায় এবং তা আর খুঁজে পাওয়া যায়নি।

জানা গেছে, হারানো আংটির মূল্য প্রায় ৭০ হাজার ভারতীয় রূপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯০ হাজার টাকার বেশি।

ঘটনার পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করে মধু প্রিয়া লিখেছেন, ৭০,০০০ রূপির ক্ষতি হয়ে গেল, আংটিটি এখনও নিখোঁজ। তিনি স্টেডিয়ামে উপস্থিত কারও কাছে আংটিটি পাওয়া গেলে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন এবং প্রমাণ হিসেবে টিকিটের তথ্য দেওয়ার কথাও উল্লেখ করেছেন।

ভিডিওটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে যায়। অনেকে মজার ছলে মন্তব্য করেছেন, ট্রেন্ডটা ট্র্যাজেডিতে পরিণত হলো, আবার কেউ লিখেছেন ৭০,০০০ রূপির রিল পড়ে গেল।

আংটি হারানোর হতাশার মধ্যেও ম্যাচে সমর্থন পাওয়া পাঞ্জাব কিংস জয় পাওয়ায় কিছুটা সান্ত্বনা পেয়েছেন ওই সমর্থক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।