চ্যাম্পিয়নস লিগ মানেই রিয়াল মাদ্রিদের জয়জয়কার। রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নস রেয়াল মাঠে নামবে ১৫ তম শিরোপার জন্য। লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে আজ রাত ১ টায় জার্মান জায়ান্ট বুরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
অপরদিকে ডর্টমুন্ড লড়াই করবে দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে। ইউরোপীয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতায় রেয়াল মাদ্রিদ পরিষ্কার ফেবারিট হলেও ছেড়ে কথা বলবে না ডর্টমুন্ড।
শেষ বাঁশি বাজার আগে তাই দেখা যেতো পারে ডর্টমুন্ড চমক। এর আগে সেমিফাইনালে রেয়াল হারিয়েছে আরেক জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে। অপরদিকে ডর্টমুন্ড হারিয়েছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন প্যারিসকে।
ফাইনাল পর্যন্ত পৌঁছাতে রেয়াল এখনো কোন ম্যাচ হারেনি। ৮ জয়ের বিপরীতে ড্র করেছে ৪ ম্যাচ। অন্যদিকে সমান ডর্টমুন্ডের ৭ জয়ের পাশে ৩ ড্র এবং ২ হার রয়েছে। তাহলে আজ আপনার মতে জিতবে কোন দল?





