Thursday, 5 November 2026
শিরোনাম
কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫
জাতীয়

রিজেন্ট সাহেদের জামিন শুনানি ২০ নভেম্বর

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
রিজেন্ট সাহেদের জামিন শুনানি ২০ নভেম্বর

অবৈধ সম্পদ অর্জনের মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের জামিন শুনানি আগামী ২০ নভেম্বর ধার্য করেছেন আপিল বিভাগ।

 

সোমবার (১৩ নভেম্বর) শুনানির দিন ধার্য থাকলেও সাহেদের আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ আগামি সোমবার দিন ধার্য করেন।

   

এর আগে ৩ বছরের কারাদণ্ডের সাজা পাওয়া সাহেদকে গত ১৪ সেপ্টেম্বর ৬ মাসের জামিন দিয়েছিল হাই কোর্ট। বিচারপতি মো. আখতারুজ্জামানের একক বেঞ্চ ওই আদেশ দিয়েছিল। পরে সেই জামিন স্থগিত চেয়ে আবেদন করে দুদক।

   

করোনা মহামারির সময় ঠাকার বিনিময়ে কোভিড পরীক্ষার নকল সনদ দেওয়াসহ নানা জালিয়াতির অভিযোগ ওঠে রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে। ২০২০ সালের ১৫ জুলাই সাহেদকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর তার নামে প্রতারণা, অনিয়মের নানা অভিযোগ সামনে আসতে থাকে। পরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাহেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে একের পর এক মামলা হয়।

   

কারাগারে থাকাকালে ২০২০ সালের ৫ নভেম্বর সম্পদের হিসাব চেয়ে সাহেদকে নোটিশ পাঠায় দুদক। নোটিশে ২১ কার্যদিবসের মধ্যে তাকে সম্পদের বিবরণী জমা দিতে বলা হয়। বেঁধে দেওয়া সময়ের মধ্যে তিনি সম্পদ বিবরণী জমা না দেওয়ায় অতিরিক্ত আরও ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়। সাহেদ এরপরও তা জমা দেননি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।