Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাস্তায় স্ত্রীকে মারধর করতে গিয়ে গণপিটুনির শিকার যুবক, ভিডিও ভাইরাল

admin • 10 May 2026, 01:49 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রাস্তায় স্ত্রীকে মারধর করতে গিয়ে গণপিটুনির শিকার যুবক, ভিডিও ভাইরাল

রাস্তায় স্ত্রী দেখেই স্কুটি থামিয়ে তার দিকে তেড়েও গেলেন এক যবক। প্রাণে মেরে ফেলার চেষ্টা করলেন। কিন্তু ফল হল উল্টো। স্ত্রীকে মারতে গিয়ে নিজেই জনগণের কাছে পিটুনি খেয়ে গেলেন তিনি।

চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি রীতিমত ভাইরাল। ঘটনাটি ভারতের বেঙ্গালুরু শহরে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। যদিও স্বাধীনভাবে সেই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

ভিডিওতে দেখা গেছে, এক যুবক স্কুটিতে করে এসে রাস্তায় হেঁটে যাওয়া এক তরুণীর কাছে থেমে যান। এরপর দৌড়ে তরুণীকে ধরে ফেলেন তিনি। তার ওপর হামলা শুরু করেন।

কিন্তু তিনি যখন তরুণীর ওপর হামলা শুরু করেন, তখন সেখানে আমজনতার ভিড় জমে যায়। সবাই পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। তার পরেই যুবককে থামানোর চেষ্টা করেন তারা। কয়েকজন এসে যুবককেই পেটাতে শুরু করেন। আর সেই ঘটনার ভিডিওই প্রকাশ্যে এসেছে। ঘটনাটি বেঙ্গালুরুর এবং ওই যুবক এবং তরুণী সম্পর্কে স্বামী-স্ত্রী বলে জানা গেছে।

ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘মিহির ঝা’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতোমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিও। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিওটি দেখার পর নেটিজেনদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই উদ্বেগ প্রকাশ করেছেন কেউ কেউ। যুবকের শাস্তির দাবিতেও সরব হয়েছেন নেটিজেনদের একাংশ।

অনেকে আবার উপস্থিত জনতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। ভিডিওটি দেখার পর এক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘মহিলাকে মার খেতে দেখে ভিডিও না বানিয়ে কয়েকজন সাহায্যের জন্য এগিয়ে এসেছেন দেখে ভাল লাগল।’ 

অন্য একজন লিখেন, ‘যুবককে দেখে মনে হচ্ছিল তরুণীকে মেরেই ফেলবেন। কড়া শাস্তি দেওয়া হোক।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।