Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

রাস্তায় ডিজিটাল ভিখারি, পেমেন্ট অনলাইনে!

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
রাস্তায় ডিজিটাল ভিখারি, পেমেন্ট অনলাইনে!

হাতে কিউআর কোড নিয়ে লোকাল ট্রেনে ভিক্ষা করছেন এক ব্যক্তি। সেই কিউআর কোডে রয়েছে অনলাইন পেমেন্টের ব্যবস্থা। অর্থাৎ, পকেটে খুচরা টাকা না থাকলেও সমস্যা নেই। অনলাইনেই ভিক্ষা দেওয়া যাবে তাকে।

সম্প্রতি এই ‘ডিজিটাল ভিখারির দেখা মিলেছে ভারতের মুম্বাইয়ে। তার ভিডিও রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। ব্যস্ত রাস্তা, বাস বা ট্রেনে প্রতিদিনই দেখা মেলে অসংখ্য ভিক্ষুকের। পেটের তাগিদেই অন্যের কাছে হাত পাতেন তারা। অনেকে ‘না’ বলে দেন তাদের। কেউ কেউ অজুহাত হিসেবে নগদ অথবা খুচরা টাকার অভাবকে সামনে আনেন। এমন পরিস্থিতি সামলাতেই ডিজিটাল পদ্ধতিতে ভিক্ষাবৃত্তি শুরু করেছেন ঐ যুবক।

ভিডিওতে দেখা যায়, এক ভিক্ষুক ট্রেনের ভেতর গান গেয়ে ভিক্ষা করছেন। তার হাতে কিউআর কোড স্টিকারযুক্ত কাগজ। ঐ ট্রেনে উপস্থিত এক ব্যক্তি এ ঘটনার ভিডিও রেকর্ড করেন, যা এখন ভাইরাল।

https://twitter.com/i/status/1672978792644759554

জানা গেছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ঐ ভিডিওটি মুম্বাইয়ের একটি লোকাল ট্রেনের। যদিও সেটি কবে কোথায় ধারণ করা হয়েছে, তা জানা যায়নি। কেউ কেউ বলছেন, ঐ ভিক্ষুক যেভাবে কিউআর কোড নিয়ে ভিক্ষা করছেন, তাতে হয়তো আর কারো ‘না’ বলার সুযোগ থাকবে না।

টুইটারে শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে, এটাই মুম্বাই লোকাল, যেখানে আপনি ডিজিটাল পেমেন্ট ব্যবহারের উচ্চতা দেখতে পাবেন। এক ভিক্ষুক সঙ্গে অনলাইন পেমেন্টের স্টিকার নিয়ে ঘুরছেন, যেন আপনাকে নগদ অর্থ না থাকার অজুহাত নিয়ে মাথা ঘামাতে না হয়। এটি পুরোপুরি একটি ‘ক্যাশলেস’ ব্যবস্থা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।