Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

রাস্তায় উল্টে গেল গাড়ি, বেরিয়ে এল ১০ কোটি টাকা!

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
রাস্তায় উল্টে গেল গাড়ি, বেরিয়ে এল ১০ কোটি টাকা!

ভারতে চলছে লোকসভা নির্বাচন। আর এই নির্বাচন ঘিরে বিভিন্ন রাজ্যে টাকার ছড়াছড়ি। সম্প্রতি ঝাড়খণ্ড থেকে প্রায় ৩৫ কোটি রুপি জব্দ করে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এবার রাস্তাতেই মিলল ৭ কোটি রুপি (প্রায় ১০ কোটি টাকা)।

 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, শুক্রবার ভারতের অন্ধ্রপ্রদেশে এই ঘটনা ঘটে। পূর্ব গোদাবাড়ি পুলিশ বলছে, নাল্লাজারলা মন্ডল এলাকার অনন্তপল্লি এলাকায় একটি লরি একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে ব্যবসায়িক কাজে ব্যবহৃত গাড়িটি উল্টে যায়। এর ভেতর থেকে বেরিয়ে আসে ৭টি কার্ডবাক্স।

 

স্থানীয়রা অবাক হয়ে দেখেন, সেসব বাক্স ভর্তি করে রাখা আছে রুপি। পরে পুলিশ এসে এসব রুপি জব্দ করে। গাড়িটি তখন ভিসাখাপত্মম থেকে বিজয়ওয়াদায় যাচ্ছিল। দুর্ঘটনায় আহত হয়েছেন চালক। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

তবে, এখনো এই রুপির উৎস জানতে পারেনি পুলিশ। এমনকি এই অর্থ রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছিল কিনা তাও জানা যায়নি। এরই মধ্যে তারা তদন্তে নেমে পড়েছে।

 

এর আগে গত বৃহস্পতিবার অন্ধ্রপ্রেদেশের এনটিআর জেলায় একটি পুলিশ চেকপোস্টে একটি ট্রাক থেকে জব্দ করা হয় ৮ কোটি রুপি। ওই ঘটনায় দুজনকে আটক করে পুলিশ।

 

এর এক দিন যেতে না যেতেই শুক্রবার আরেক গাড়িতে পাওয়া গেল ৭ কোটি রুপি। অন্ধ্রপ্রদেশের এই এলাকায় আগামী ১৩ মে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।