Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

রাষ্ট্রদূতদের নিজ দেশের পতাকা উড়িয়ে চলাচল বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে সরকার

admin • 15 May 2023, 10:03 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রাষ্ট্রদূতদের নিজ দেশের পতাকা উড়িয়ে চলাচল বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে সরকার

রাষ্ট্রদূতদের পুলিশ গার্ড তুলে নেওয়ার পাশাপাশি গাড়িতে তাদের দেশের পতাকা উড়িয়ে চলাচল বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে সরকার। উন্নত দেশে কোনও রাষ্ট্রদূত পতাকা উড়িয়ে চলাচল করেন না—আমেরিকা, যুক্তরাজ্য বা ইউরোপের কোনো দেশেই নিজ দেশের পতাকা উড়িয়ে চলাচল করতে পারে না।

 

তাই যুগের সাথে তাল মিলিয়ে চলতে এধরণের সিদ্ধান্তের কথা ভাবছে সরকার।

 

যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্য, সৌদিআরব, ভারত সহ ছয়টি দেশের রাষ্ট্রদূতগণ যে বাড়তি পুলিশি নিরাপত্তা সুবিধা পেত তাও গতকাল থেকে বন্ধ করা হয়েছে। দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় এসব দেশের রাষ্ট্রদূতগণ বাড়তি নিরাপত্তা পাবেননা।

 

সব দেশের রাষ্ট্রদূতদের একই বৈষম্যহীন সুবিধা দেবে বাংলাদেশ। সাধারণত অন্যান্য দেশেও রাষ্ট্রদূতরা এধরণের সহায়তা পাননা। তবে কোন রাষ্ট্রদূত চাইলে ভাড়ার বিনিময়ে পুলিশের নিরাপত্তা সহায়তা নিতে পারবেন, যেমনটা উন্নত দেশগুলোতে হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।