Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

রাশেদ প্রধানের পিএস জনি আটক

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
রাশেদ প্রধানের পিএস জনি আটক

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সম্প্রতি জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের একটি বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। 

 

প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় রাশেদ প্রধানের ওপর চটেছেন বিএনপি নেতাকর্মীরা। তাদের কেউ কেউ গ্রেপ্তারের দাবি জানিয়ে রাশেদ প্রধানের বাড়ির সামনে পালন করছেন অবস্থান কর্মসূচি।

 

এদিকে আজ শুক্রবার রাশেদ প্রধানের বাড়ির সামনে কর্মসূচি চলাকালে জনি নন্দী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জনি রাশেদ প্রধানের পিএস বলে জানা গেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাশেদ প্রধানের বাড়ি লক্ষ্য করে একদল লোক ইট-পাটকেল ও জুতা নিক্ষেপ করেন। এ সময় কর্মসূচি পালনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জনিকে আটক করে পুলিশ।

উল্লেখ্য, সম্প্রতি একটি অনুষ্ঠানে রাশেদ প্রধান তার বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটুক্তি করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। কেউ কেউ রাশেদ প্রধানকে গ্রেপ্তারের দাবি তোলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।