Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

রাশিয়ায় সেনা সদর দপ্তরের কাছে বিস্ফোরণ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
রাশিয়ায় সেনা সদর দপ্তরের কাছে বিস্ফোরণ

রাশিয়ার দক্ষিণাঞ্চলের শহর রোস্তভ-অন-ডনের একটি সেনা সদর দপ্তরের কাছাকাছি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার (২৪ জুন) বিস্ফোরণের এ শব্দ শোনা যায় বলে জানায় রুশ সংবাদমাধ্যম আরটি।

আরটিতে এক মিনিটের একটি ভিডিও ক্লিপে দেখা যায়, ঘটনাস্থল থেকে অনেক লোক পালিয়ে যাচ্ছেন। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি বা সদর দপ্তরের ভবনটির কোনো ক্ষতি হয়েছে কি না তাও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার একাধিক সামরিক হেলিকপ্টার শনিবার বিকেলে বিদ্রোহী ওয়াগনার সৈন্যদের একটি কাফেলার ওপর গুলি চালিয়েছে। কাফেলাটি একটি ট্রাকে সৈন্য ও কমপক্ষে একটি ট্যাঙ্ক নিয়ে ভোরোনেজ শহরের পাশ দিয়ে মস্কোর উদ্দেশে এগিয়ে যাচ্ছিল।

এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে বলেন, যারা রাশিয়াকে বিভক্ত করার চেষ্টা করছে, দেশদ্রোহের পথে হাঁটছে তাদের সবাইকে শাস্তি পেতে হবে। এ শাস্তি অনিবার্য।

পুতিনের এমন মন্তব্যের পরপরই একটি অডিও বার্তায় ওয়াগনার প্রধান ইভজেনি প্রিগোজিন বলেন, রাষ্ট্রদ্রোহের কথা বলার সময় প্রেসিডেন্ট একটি গভীর ভুল করেছেন। আমরা প্রকৃত দেশপ্রেমিক। আমরা দেশের জন্যই লড়াই করেছি। আমরা চাই না, দেশ দুর্নীতি ও প্রতারণার মধ্যে থাকুক।

এর আগে একটি ভিডিও বার্তায় প্রিগোজিনকে বলতে শোনা যায়, রুশ প্রতিরক্ষামন্ত্রী সেরগেই শোইগু ও জেনারেল ভ্যালেরি গেরাসিমভ তাদের সঙ্গে দেখা করতে না এলে তার সৈন্যরা শহর অবরোধ করবে এবং মস্কোর দিকে অগ্রসর হবে।

সূত্র: আরটি, রয়টার্স

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।