Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

রাশিয়ায় দুই সাংবাদিককে হত্যার চেষ্টা

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
রাশিয়ায় দুই সাংবাদিককে হত্যার চেষ্টা

ইউক্রেনের অর্থায়নে দুই রুশ সাংবাদিককে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি করেছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি। তবে সংস্থাটি জানিয়েছে, ইউক্রেনীয়দের এ পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে।

হত্যাচেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এফএসবি সাতজনকে আটক করেছে। শনিবার (১৬ জুলাই) তাদের বিরুদ্ধে মস্কোর একটি আদালত ‘রাহাজানির’ অভিযোগে অভিযোগ গঠন করেছে। আদালত অভিযুক্তদের আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আটক রাখার অনুমোদনও দিয়েছেন।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, এফএসবি দাবি করেছে, আটকৃতরা রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটির প্রধান সাংবাদিক মার্গারিতা সিমোনান এবং কেসেনিয়া সোবচাকের বাড়ির কাছে নজরদারি চালিয়েছিল। এরপর শুক্রবার তাদের আটক করা হয়।

আটককৃত সাতজনের মধ্যে পাঁচজনের বয়স ১৮ বছরের নিচে। আর বাকি দু’জন প্রাপ্ত বয়স্ক।

রাশিয়ান বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স এফএসবি কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, ওই সাত অভিযুক্ত স্বীকার করেছে ইউক্রেনের হয়ে দুই নারী সাংবাদিককে হত্যার পরিকল্পনা করেছিল তারা। আর তাদের কথা দেওয়া হয়েছিল, একজনকে হত্যা করতে পারলে ১৫ লাখ; আর দুইজনকে হত্যা করতে পারলে ৩০ লাখ রুবল দেওয়া হবে।

আরটির প্রধান মার্গারিতা সিমোনান এ হত্যা পরিকল্পনা সম্পর্কে টেলিগ্রাম অ্যাপে একটি পোস্ট করেছেন। তিনি এফএসবি কর্মকর্তাদের প্রশংসা করে বলেছেন, ‘ভালো কাজ চালিয়ে যান, ভাইয়েরা।’

অপরদিকে কেসেনিয়া সোবচাক বলেছেন, যদি হত্যাচেষ্টার পরিকল্পনা সত্যি হয় তাহলে ‘যারা এটি নস্যাৎ করে দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ।’ তবে এফএসবির এ দাবির সত্যতা নিয়ে সন্দেহও প্রকাশ করেছেন তিনি।

এদিকে গত বছর ইউক্রেনে হামলা করার পর রাশিয়ার ভেতর বোমা হামলা চালিয়ে সাংবাদিক দারইয়া দুগিনা ও সামরিক ব্লগার ভ্লাদলেন তাতার্স্কিতেক হত্যা করা হয়। রাশিয়া দু’টি ঘটনায় ইউক্রেনকে দোষারোপ করেছে।

সূত্র: রয়টার্স

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।