Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রায়েরবাজারে বাসায় ঢুকে নারীকে কুপিয়েছে ‘কিশোর গ্যাং’

admin • 22 Mar 2024, 09:47 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রায়েরবাজারে বাসায় ঢুকে নারীকে কুপিয়েছে ‘কিশোর গ্যাং’

রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার এলাকায় বাসায় ঢুকে সাথী বেগম (২৭) এক নারীকে কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার (২০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ এলাকার ‘কিশোর গ্যাং’–এর সদস্যরা এ কাজ করেছেন।

ঘটনার পর আহত সাথী বেগমকে রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) নেয়া হয়। সেখানে চিকিৎসা করিয়ে তাকে বাসায় নিয়ে আসা হয়েছে।

সাথীর বাবা নিজাম ফকির গণমাধ্যমকে বলেন, গত মঙ্গলবার পুলিশ রায়েরবাজার বাবরি মসজিদের গলিতে অভিযান চালায়। তারা কিশোর গ্যাংয়ের কিছু সদস্যকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সাথীর হাত রয়েছে, এমন সন্দেহ থেকে গতকাল রাতে বাসায় ঢুকে সাথীকে কুপিয়ে পালিয়ে যান কিশোর গ্যাংয়ের সদস্যরা। তার শরীরের একাধিক স্থানে জখম হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে চিকিৎসা করানো হয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুল হক ভূঁইয়া বলেন, এমন একটি ঘটনা ঘটেছে বলে শুনেছেন। ভুক্তভোগী অভিযোগ নিয়ে থানায় এলে মামলা হিসেবে গ্রহণ করা হবে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাথীর গ্রামের বাড়ি মাদারীপুরে। তিনি সপরিবার রায়েরবাজারের বাবরি মসজিদের পাশের একটি বাসায় ভাড়া থাকেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।