Wednesday, 4 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ জাতীয়

রাবি’তে কোটা সংস্কার আন্দোলন স্থগিত ঘোষণা

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
রাবি’তে কোটা সংস্কার আন্দোলন স্থগিত ঘোষণা

সরকার ৮দফা দাবি মেনে নিতে শুরু করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী ৩০ দিনের জন্য সব ধরণের কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়কারীরা।

এ সময় সমন্বয়কারী মোকাররম হোসেন জানান, সরকারের কাছে তাদের মূল দাবি ছিলো কোটার যৌক্তিক সংস্কার করা। তারা আদালতের আদেশে এবং সরকারের পরিপত্রে সেটির প্রতিফলন দেখেছেন। এছাড়া আন্দোলনের এক পর্যায়ে তৃতীয় পক্ষ আন্দোলনের মধ্যে প্রবেশ করে সারাদেশে জ্বালাও-পোড়াও করেছে। তারা এর তীব্র নিন্দা ও বিচার দাবি জানিয়েছে। সেই সঙ্গে এ ঘৃণ্য ঘটনাগুলোর সঙ্গে শিক্ষার্থীরা কোনভাবেই জড়িত নয় বলে দাবি করেন।

এ সময় সম্বনয়কারীরা আরও জানান, ঢাকা থেকে সমন্বয়কারীদের ৮ দফা দাবিগুলোর সঙ্গে তারা এক মত। তবে তাদের মনে হয়েছে যে সরকার এ দাবিগুলো পূরণে বেশ সচেষ্ট। তাই ৩০ দিন সময় বেধে দিয়ে তারা এ আন্দোলন স্থগিত করেছেন। 

তবে এ ৩০ দিনের মধ্যে রাবি'র হলগুলো থেকে ছাত্রলীগের একছত্র আধিপত্য বাদ দিয়ে সাধারণ শিক্ষার্থীদের হলে আবাসন দিতে হবে। ক্যাম্পাসের কোন শিক্ষার্থীর নামে মামলা দিয়ে তাকে হয়রানি করা যাবে না বলেও উল্লেখ করেন তারা। এই দাবিগুলো পূরণ না হলে এক মাস পর তারা আবার আন্দোলনে নামার হুশিয়ারি দেন। 

এ সময় সমন্বয়কারীদের মধ্যে মোহাব্বত হোসেন, মহারাজা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।