Wednesday, 4 November 2026
শিরোনাম
নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
আর্ন্তজাতিক

রাফাহ’র মসজিদেও ইসরায়েলের আগ্রাসন

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
রাফাহ’র মসজিদেও ইসরায়েলের আগ্রাসন

গাজার রাফাহ সীমান্তেও ব্যাপক আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। বুধবার (২৪ জানুয়ারি) হামলার শিকার হয়েছে একটি মসজিদও। জানিয়েছে ফ্রান্স টোয়েন্টি ফোর।

মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের। আহত অনেকে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আল তানুর এলাকায় মসজিদটি লক্ষ্য করে সরাসরি বোমা ছোড়ে ইসরায়েলি বাহিনী। পুরোপুরি বিধ্বস্ত হয় ভবনটি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অনেকে। সেখানে উদ্ধার তৎপরতা চালায় স্থানীয়রা।

ইসরায়েলি আগ্রাসনের বর্তমান কেন্দ্র খান ইউনিসের বাসিন্দাদেরও রাফাহ সীমান্তের দিকে সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। আগে থেকেই অঞ্চলটিতে আশ্রয় নিয়েছে ১৪ লাখ ফিলিস্তিনি। ইসরায়েলি বাহিনীর অভিযান-নৃশংসতা অব্যাহত রয়েছে গাজার অন্যান্য এলাকায়ও। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২১০ জনের। আহত ৩৮৬ জন।

 

গাজা উপত্যকায় সাড়ে তিন মাস ধরে চলমান আগ্রাসনে প্রাণহানি ছাড়িয়েছে ২৫ হাজার ৭শ’।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।