Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

রাতে মাতাল হয়ে পুলিশকে গালিগালাজ নারীর, পরে গ্রেপ্তার

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
রাতে মাতাল হয়ে পুলিশকে গালিগালাজ নারীর, পরে গ্রেপ্তার

ভারতের গুজরাতে মদ বিক্রি নিষিদ্ধ হলেও মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি কর্মচারীর দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে এক নারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ সোমবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

জানা গেছে, গতকাল রবিবার রাতে ভাদোদারা শহরের একটি রাস্তায় মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ওই নারী। একপর্যায়ে আরেকটি গাড়িকে ধাক্কা দেন তিনি।

এরপর পুলিশ সদস্যরা তাকে আটকের চেষ্টা করে। কিন্তু তিনি উল্টো তাদের সঙ্গে হাতাহাতিতে জড়ান। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সেই ভিডিওতে দেখা যায়, প্রচণ্ড ক্ষুব্ধ অবস্থায় থাকা ওই নারী কয়েকজন পুরুষ পুলিশ সদস্যকে গালিগালাজ এবং মারধরের চেষ্টা করছেন। আর তাকে থামাতে চেষ্টা করছেন এক নারী পুলিশ সদস্য। এর মধ্যে ওই নারী বেশ কয়েকবার পুলিশ সদস্যদের ধাক্কা দেন এবং পারলে তাকে ছুঁয়ে দেখতে বলেন।

 

পরে পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ডাকা হয়। এ সময় বেশ কয়েকজন পথচারী মোবাইল ফোনে ঘটনাটির ভিডিও করছিলেন। একপর্যায়ে ওই নারীকে জিপে তুলতে সক্ষম হয় পুলিশ। অবশ্য ভাইরাল ভিডিও দেখে বেশ কয়েকজন নেটিজেন ওই নারীকে চিনতে পেরেছেন। তারা জানিয়েছেন, অভিযুক্ত একজন জনপ্রিয় নেইল আর্টিস্ট।

  সুত্র:এনডিটিভি
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।