Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জাতীয়

রাতের ঢাকায় অচেনা প্রাইভেটকার, উঠলেই হারাতে হচ্ছে সর্বস্ব

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
রাতের ঢাকায় অচেনা প্রাইভেটকার, উঠলেই হারাতে হচ্ছে সর্বস্ব

রাতের ঢাকায় ভাড়ায় চালিত পরিবহন ব্যবহার কতটা নিরাপদ? অপরিচিত গাড়িতে উঠে নিজের সর্বনাশ ডেকে আনছেন নাতো? সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ছিনতাই চক্রের চার সদস্যকে আটকের পর আবারও ঘুরেফিরে আসছে এসব প্রশ্ন। গোয়েন্দা কর্মকর্তারা জানান, গাড়ি ভাড়া নিয়ে রাজধানীতে ছিনতাই কাজে জড়িত আছে কয়েকটি চক্র।

 

সম্প্রতি এসব প্রাইভেটকারে চড়ে সর্বস্ব হারানো কয়েক ভুক্তভোগী অভিযোগ করেন গোয়েন্দা কার্যালয়ে। অভিযোগের প্রেক্ষিতে নারীসহ চারজনকে আটক করে গোয়েন্দারা। তাদের নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ছিনতাইকাজে ব্যবহৃত প্রাইভেটকার। গোয়েন্দাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের অপরাধের কথা স্বীকার করেছে আটককৃতরা।

কর্মকর্তারা জানান, এই চক্রের সদস্যরা প্রথমে বিভিন্ন কোম্পানি থেকে প্রাইভেটকার ভাড়া নেয়। এরপর কয়েকভাবে বিভক্ত হয়ে কৌশলে যাত্রী তোলে, একপর্যায়ে তাদের সব কেড়ে নিয়ে কেটে পড়ে।

 

গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম বলেন, গাড়িতে তুলে ভুক্তভোগীদের মোবাইল ফোন নিয়ে এটিএম কার্ডের পাসওয়ার্ড নিয়ে নেয়। অন্যথায় তারা বিভিন্ন আত্মীয় স্বজনদের ফোন করে বিকাশে টাকা দাবি করতে থাকে। টাকা না পেলে তাদের ওপর চালায় অমানসিক নির্যাতন।

 

রাতের বেলায় ভাড়া গাড়িতে চলার ক্ষেত্রে নাগরিকদের আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আইনশৃঙ্খলাবাহিনীর কর্মকর্তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।