Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

রাতের আঁধারে মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা

• • পঠিত 18 বার
শেয়ার করুন:
রাতের আঁধারে মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা

রাশিয়ার রাজধানী মস্কোতে আবারও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ আগস্ট) ইউক্রেনীয় ড্রোন মস্কোর একটি ভবনে আঘাত হানে। এর ফলে শহরের বিশাল এলাকাজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় একটি ড্রোন রাতের আঁধারে মস্কোর একটি ভবনে আঘাত করার ফলে শহরের ব্যবসায়িক জেলাজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে রাশিয়ান কর্মকর্তারা জানিয়েছেন।

অন্যদিকে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলাকারী ওই ড্রোনটিকে গুলি করে এবং পরে সেটির ধ্বংসাবশেষ শহরের এক্সপো সেন্টারে পড়ে।

ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৫০০ কিমি (৩১০ মাইল) দূরে অবস্থিত রাশিয়ার রাজধানী মস্কো এবং এর আশপাশের শহরতলি চলতি বছর বেশ কয়েক দফায় ড্রোন হামলা শিকার হয়েছে। যদিও যুদ্ধ শুরুর পর থেকে মস্কো ও আশপাশের এলাকা খুব কমই ইউক্রেনীয় হামলার লক্ষ্যবস্তু হয়েছিল।

সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন সীমান্তের কাছে অবস্থিত রাশিয়ান শহরগুলোসহ ক্রেমলিনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে এবং শুক্রবারের এই হামলাটি সেটিরই সর্বশেষ উদাহরণ। রাশিয়া এই ধরনের হামলার জন্য বরাবরই ইউক্রেনকে দায়ী করে আসছে।

বিবিসি বলছে, শুক্রবার ভোরে এই ড্রোন হামলার ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে। অযাচাইকৃত সেই ফুটেজে মস্কোর ওপর দিয়ে রাতের আকাশে ঘন ধূসর ধোঁয়া উঠতে দেখা গেছে।

ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক ভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় ভোর প্রায় চারটার দিকে এই হামলার ঘটনাটি ঘটে। এতে বলা হয়েছে, শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার পর হামলাকারী ড্রোনটি ‘তার উড্ডয়নের পথ পরিবর্তন করে’ এবং ক্রাসনোপ্রেস্নেনস্কায়া এমব্যাংকমেন্টের একটি অ-আবাসিক ভবনে পড়ে।

মস্কোর এই এলাকাটিতে বেশ কয়েকটি সরকারি ভবন রয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে আরও জানিয়েছে, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার কারণে কোনও আগুনের সৃষ্টি হয়নি এবং কেউ আহতও হননি।

অন্যদিকে মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, ড্রোনটি আঘাত হানার ফলে এক্সপো সেন্টারের ‘কোনও উল্লেখযোগ্য ক্ষতি’ হয়নি।

সুত্র:বিবিসি
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।