Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাতের অন্ধকারে নয়, সরকার গঠন হবে ভোটের মধ্য দিয়ে: প্রধানমন্ত্রী

admin • 17 Nov 2023, 04:12 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রাতের অন্ধকারে নয়, সরকার গঠন হবে ভোটের মধ্য দিয়ে: প্রধানমন্ত্রী

অস্ত্র হাতে হাতে নয়, রাতের অন্ধকারে নয়; ভোটের মধ্য দিয়ে বাংলাদেশে সরকার গঠন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

সরকারপ্রধান বলেছেন, মানুষের ভেতরে একটা আস্থা এবং বিশ্বাস আমরা অর্জন করতে পেরেছি। শুক্রবার (১৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের নির্বাচনী কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

 

সরকারপ্রধান বলেন, একটা দল দীর্ঘদিন ক্ষমতায় থেকে মানুষের আস্থা অর্জন করা, এটা কিন্তু বেশ কঠিন। আমরা মানুষের আস্থা অজর্ন করতে পেরেছি। আমরা পরিকল্পিতভাবে দেশের উন্নতি করেছি।

 

প্রধানমন্ত্রী বলেন, দেশে নির্বাচন বানচালের জন্য যারা অগ্নিসন্ত্রাস করছে তাদের ক্ষমা নেই। বিএনপি আগুন নিয়ে খেলছে। মানুষ এসব পছন্দ করছে না। পেছনের দরজা দিয়ে ভোটে আসার কোন সুযোগ নেই। জনগণের কাছে মাফ চেয়ে নির্বাচনে আসেন।

 

শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০ টায় বঙ্গবন্ধু এভিনিউ থেকে মনোনয়ন ফরম কিনবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।