Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

রাজা তৃতীয় চার্লসকে রাষ্ট্রপ‌তির অ‌ভিনন্দন

admin • 06 May 2023, 09:12 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রাজা তৃতীয় চার্লসকে রাষ্ট্রপ‌তির অ‌ভিনন্দন

ব্রিটে‌নের তৃতীয় চার্লস ও তার স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলার রাজ্যাভিষেক উপল‌ক্ষ্যে আন্তরিক অভিনন্দন জা‌নি‌য়ে‌ছেন বাংলা‌দে‌শের রাষ্ট্রপ‌তি মো. সাহাবু‌দ্দিন।

 

শনিবার (৬ মে) তৃতীয় চার্লস ও তার স্ত্রী ক্যামিলার রাজ্যাভিষেক নি‌য়ে রাষ্ট্রপ‌তি এক অভিনন্দন বার্তা পাঠান।

 

অভিনন্দন বার্তায় রাষ্ট্রপ‌তি ব‌লেন, রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলার রাজ্যাভিষেক উপলক্ষ্যে আন্তরিক অভিনন্দন জানাতে পে‌রে আমি সম্মানিত বোধ কর‌ছি। আমি আপনা‌দের দীর্ঘ, সমৃদ্ধ এবং সুখী রাজত্বের জন্য আন্তরিক শুভেচ্ছা জানা‌চ্ছি।

সাহাবু‌দ্দিন ব‌লেন, আপনার (রাজা) স‌ঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ কর‌তে এবং আমাদের দুটি কমনওয়েলথ দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করার অপেক্ষায় রয়েছি।

 

রাষ্ট্রপ‌তি ব‌লেন, ফার্স্ট লেডি এবং আমি বাংলাদেশে আপনাদের রাজকীয় সফরে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।

 

বাংলা‌দে‌শের রাষ্ট্রপ‌তি ব্রিটে‌নের তৃতীয় চার্লস ও তার স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলার স্বাস্থ্য, সুখ এবং দীর্ঘায়ু কামনা করার পাশাপা‌শি যুক্তরাজ্যের গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ডের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন।

 

শ‌নিবার রাজা হিসেবে আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আরোহণ করেছেন তৃতীয় চার্লস।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।