Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রাজবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত

admin • 10 Sep 2022, 07:50 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রাজবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত
রাজবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে এক পোল্ট্রি মুরগির ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে জেলার খানখানাপুর সুরাজ মোহিনী ইন্সটিটিউটের সামনে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম আরিফুল ইসলাম রকি। তিনি খানখানাপুর সর্দার পাড়া এলাকার রাজ্জাক শেখের ছেলে।  রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শওকত আলী জানান, শনিবার বিকেলে রকি খানখানাপুর সুরাজ মোহিনী ইন্সটিটিউটের সামনে একটি দোকানের বেঞ্চে  বসে ছিলেন। এ সময় মোটরসাইকেল যোগে দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। মাথায় গুলি লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  তিনি বলেন, ঘটনার পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ উদ্ধার করে রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ শাহাদাৎ হোসেন জানিয়েছেন, এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।