Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজনীতির ময়দানে পোষা দল হবে না এনসিপি :সারজিস

admin • 24 Oct 2025, 08:08 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রাজনীতির ময়দানে পোষা দল হবে না এনসিপি :সারজিস

রাজনীতির ময়দানে এবং সংসদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো পোষা দল হবে না বলে জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এনসিপির ঢাকা মহানগরের সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।

সারজিস বলেন, এনসিপি ক্ষমতায় না গেলেও শক্তিশালী বিরোধী দল হবে। তবে কোনো থার্ড পার্টি বা পোষা দল হবে না। এনসিপি তার নিজস্ব রাজনীতি নিয়ে এগোতে চায়। বিগত সময়ে জাতীয় পার্টি যেমন পোষা দল ছিল, এমন হওয়ার কোনো সুযোগ নেই। এ সময় তিনি দ্রুত মহানগর কমিটি গঠনের কথা জানান। তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা ছিল, এমন কেউ আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না। জুলাই বিল্পবের অনলাইন-অফলাইনে বিরোধী ভূমিকায় ছিল তাদেরও কমিটিতে আসতে দেয়া হবে না।  

এনসিপির কমিটিতে জনপ্রিয় ও কর্মঠদের জায়গা দেয়া হবে, মেধাবীদের জন্য দলের দুয়ার খোলা থাকবে বলেও জানান তিনি।

একই অনুষ্ঠানে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাই সনদের আইনিভিত্তির আদেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছাড়া অন্য কারও স্বাক্ষর মেনে নেয়া হবে না।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।