Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

রাজধানীর সেগুনবাগিচায় ককটেল বিস্ফোরণ

admin • 17 Nov 2025, 10:41 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রাজধানীর সেগুনবাগিচায় ককটেল বিস্ফোরণ
রাজধানীর রমনা থানার সেগুনবাগিচায় কর অঞ্চল-১০ এর সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে এ বিস্ফোরণ ঘটে।  তবে এতে কেউ হতাহত হয়নি।   ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, রাত সোয়া ১০টার দিকে সেগুনবাগিচার কর অঞ্চল-১০ এর সামনে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে কেউ আহত না হলেও ঘটনাস্থলে আতঙ্ক ছড়ায়।  
কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।