Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

রাজধানীর জুরাইনে রাইদা পরিবহনের বাসে আগুন

admin • 24 Dec 2023, 06:56 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রাজধানীর জুরাইনে রাইদা পরিবহনের বাসে আগুন

রাজধানীর পোস্তগোলার জুরাইনে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ দুপুর ২ টা ৪০ মিনিটে জুরাইনের সালাউদ্দিন পাম্প এর পাশে এ ঘটনা ঘটে। খরব পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ১০ মিনিট পরে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে গতকাল মধ্যেরাতে কুমিল্লার দেবিদ্বারে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। বাগুর সিএনজি স্ট্যান্ড সংলগ্ন মেডিনোভা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাত ৩টার দিকে দেবিদ্বার উপজেলার বাগুর সিএনজি স্ট্যান্ড সংলগ্ন মেডিনোভা হাসপাতালের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিশা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। সে সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার আগুন দেখতে পেয়ে মালিককে সংবাদ দেয়।

পরে খবর পেয়ে উপজেলার ভানী পুলিশ ক্যাম্প ও থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এদিকে, বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি চলছে। এর মধ্যেই আবারও তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, আগামী মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সারা দেশে অসহযোগ আন্দোলনের পক্ষে গণসংযোগ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের দাবিতে লিফলেট বিতরণ করা হবে।

এর আগে, গত বুধবার বিকেলে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দেয়। একই সঙ্গে ২১, ২২ ও ২৩ ডিসেম্বর সারা দেশে গণসংযোগের কর্মসূচি দেন।

সরকার পতনের একদফা দাবি আদায়ে গত ২৮ অক্টোবরের পর থেকে ধারাবাহিকভাবে হরতাল অবরোধ কর্মসূচি দিয়ে আসছে বিএনপি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।